অষ্টম শ্রেণী: বিজ্ঞান ও পরিবেশ, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র -2

১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: অষ্টম (Class 8) | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান: 15 | সময়: 30 মিনিট

বিভাগ – ক: ভৌতবিজ্ঞান (8 নম্বর)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

1.1 4 ডিগ্রি সেলসিয়াস (4°C) উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত?

  • (ক) 1 kg/m³
  • (খ) 1 g/cc
  • (গ) 10 g/cc
  • (ঘ) 100 kg/m³
উত্তর

উত্তর: (খ) 1 g/cc

1.2 বস্তুর গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

  • (ক) থার্মোমিটার
  • (খ) ব্যারোমিটার
  • (গ) ক্যালরিমিটার
  • (ঘ) ম্যানোমিটার
উত্তর

উত্তর: (গ) ক্যালরিমিটার

2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: [1 x 2 = 2]

2.1 ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির কোন দিকে কাজ করে?

উত্তর

উত্তর: ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে।

2.2 পরমাণুর সবচেয়ে হালকা কণাটির নাম কী?

উত্তর

উত্তর: ইলেকট্রন (Electron)।

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো দুটি): [2 x 2 = 4]

3.1 আর্কিমিডিসের নীতিটি (Archimedes’ principle) বিবৃত করো।

উত্তর

উত্তর: কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তুটির দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়।

3.2 গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তর

উত্তর: মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে সামান্য জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ জলটি কলসি এবং কলসির ভেতরের জল থেকে সংগ্রহ করে। ফলে কলসির জল ঠান্ডা হয়ে যায়।

3.3 পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?

উত্তর

উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়।

বিভাগ – খ: জীবনবিজ্ঞান (7 নম্বর)

4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

4.1 মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘ কোশ কোনটি?

  • (ক) পেশিকোষ
  • (খ) স্নায়ুকোষ (Neuron)
  • (গ) রক্তকোশ
  • (ঘ) অস্থিকোশ
উত্তর

উত্তর: (খ) স্নায়ুকোষ (Neuron)

4.2 কোনটি আদি কোশ বা প্রোক্যারিওটিক কোশে (Prokaryotic cell) উপস্থিত থাকে?

  • (ক) মাইটোকনড্রিয়া
  • (খ) গলগি বডি
  • (গ) 70S রাইবোজোম
  • (ঘ) আদর্শ নিউক্লিয়াস
উত্তর

উত্তর: (গ) 70S রাইবোজোম

5. শূন্যস্থান পূরণ করো অথবা এক কথায় উত্তর দাও: [1 x 2 = 2]

5.1 ফুল ও ফলের বর্ণ বা রং গঠনকারী প্লাসটিডের নাম কী?

উত্তর

উত্তর: ক্রোমোপ্লাস্ট (Chromoplast)।

5.2 প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের আবরণ তৈরি করে যে কলা, তাকে _________ কলা বলে।

উত্তর

উত্তর: আবরণী (Epithelial)

6. ব্যাখ্যামূলক উত্তর দাও: [3 x 1 = 3]

6.1 নিউক্লিয়াসের (Nucleus) প্রধান চারটি অংশের নাম লেখো। কোশের ‘মস্তিষ্ক’ কাকে এবং কেন বলা হয়?

উত্তর

উত্তর:
চারটি অংশ: একটি আদর্শ নিউক্লিয়াসের চারটি অংশ হলো— 1. নিউক্লিয় পর্দা, 2. নিউক্লিওপ্লাজম, 3. নিউক্লিওলাস এবং 4. নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন জালিকা।
কোশের মস্তিষ্ক: নিউক্লিয়াসকে কোশের মস্তিষ্ক বলা হয়। কারণ মস্তিষ্ক যেমন মানুষের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি নিউক্লিয়াস কোশের ভেতরে ঘটা সমস্ত রকম বিপাকীয় কাজ এবং কোশ বিভাজন নিয়ন্ত্রণ করে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার