অষ্টম শ্রেণী: বিজ্ঞান ও পরিবেশ, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র -5

মডেল – 5:
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
(1st Summative Evaluation)

শ্রেণি: অষ্টম (Class 8) | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান: 15 | সময়: 30 মিনিট

বিভাগ – ক: ভৌতবিজ্ঞান (8 নম্বর)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

1.1 CGS পদ্ধতিতে চাপের একক হলো—

  • (ক) পাস্কাল
  • (খ) ডাইন/বর্গ সেমি
  • (গ) নিউটন/বর্গ মিটার
  • (ঘ) জুল
উত্তর

উত্তর: (খ) ডাইন/বর্গ সেমি

1.2 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত?

  • (ক) 0°C
  • (খ) 4°C
  • (গ) 100°C
  • (ঘ) 10°C
উত্তর

উত্তর: (গ) 100°C

2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: [1 x 2 = 2]

2.1 বল (Force), ভর (Mass) এবং ত্বরণের (Acceleration) মধ্যে সম্পর্কটি কী?

উত্তর

উত্তর: বল = ভর × ত্বরণ (F = m × a)।

2.2 প্রোটন কণার আধান বা চার্জ (Charge) কীরূপ?

উত্তর

উত্তর: ধনাত্মক (Positive) আধানযুক্ত।

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো দুটি): [2 x 2 = 4]

3.1 হাইড্রোজেনের তিনটি আইসোটোপের নাম লেখো।

উত্তর

উত্তর: 1. সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম (1H1), 2. ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন (1H2), 3. ট্রাইটিয়াম (1H3)।

3.2 জলের বাষ্পীভবনের লীন তাপ 540 ক্যালোরি/গ্রাম— কথাটির অর্থ কী?

উত্তর

উত্তর: কথাটির অর্থ হলো, 100°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে বাইরে থেকে 540 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে।

3.3 লোহার পেরেক জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন?

উত্তর

উত্তর: লোহার পেরেকের নিরেট আয়তন খুব কম হওয়ায় এটি যে পরিমাণ জল অপসারণ করে, তার ওজন পেরেকের নিজের ওজনের চেয়ে কম হয়, তাই এটি ডুবে যায়। কিন্তু জাহাজ ভেতর থেকে ফাঁপা হওয়ায় এর আয়তন অনেক বেশি হয়। ফলে জাহাজ তার নিজের ওজনের সমান বা তার বেশি ওজনের জল অপসারণ করতে পারে। আর্কিমিডিসের নীতি অনুযায়ী, প্লবতা বেশি হওয়ায় জাহাজ জলে ভাসে।

বিভাগ – খ: জীবনবিজ্ঞান (7 নম্বর)

4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

4.1 পর্দাবিহীন (Membrane-less) কোশ অঙ্গাণু কোনটি?

  • (ক) মাইটোকনড্রিয়া
  • (খ) রাইবোজোম
  • (গ) নিউক্লিয়াস
  • (ঘ) প্লাসটিড
উত্তর

উত্তর: (খ) রাইবোজোম

4.2 বহুকোষী জীবের গঠনগত ও কার্যগত একক কী?

  • (ক) কলা (Tissue)
  • (খ) অঙ্গ (Organ)
  • (গ) তন্ত্র (System)
  • (ঘ) কোশ (Cell)
উত্তর

উত্তর: (ঘ) কোশ (Cell)

5. শূন্যস্থান পূরণ করো অথবা এক কথায় উত্তর দাও: [1 x 2 = 2]

5.1 উদ্ভিদের কোশপ্রাচীর প্রধানত কোন কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়?

উত্তর

উত্তর: সেলুলোজ (Cellulose)।

5.2 আমাদের শরীরে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রক্তকণিকা?

উত্তর

উত্তর: শ্বেত রক্তকণিকা (WBC)।

6. ব্যাখ্যামূলক উত্তর দাও: [3 x 1 = 3]

6.1 মাইটোকনড্রিয়ার (Mitochondria) গঠন সংক্ষেপে বর্ণনা করো এবং এর প্রধান কাজ কী তা লেখো।

উত্তর
উত্তর:
গঠন: মাইটোকনড্রিয়া দ্বি-একক পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাইরের পর্দাটি মসৃণ, কিন্তু ভেতরের পর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, যাদের ক্রিস্টি (Cristae) বলা হয়। এর ভেতরের ধাত্রে বা ম্যাট্রিক্সে বিভিন্ন প্রয়োজনীয় উৎসেচক থাকে।
কাজ: মাইটোকনড্রিয়া কোশীয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোশের জন্য প্রয়োজনীয় সমস্ত শক্তি (ATP) উৎপন্ন করে। এই কারণেই একে কোশের ‘শক্তিঘর’ বা Power house বলা হয়।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার