নবম শ্রেণি গনিত: বহুপদী সংখ্যামালা কষে দেখি 7.1

১. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

সমস্যা বীজগাণিতিক সংখ্যামালা বহুপদী সংখ্যামালা? মাত্রা (Degree)
(i) $2x^6-4x^5+7x^2+3$ হ্যাঁ 6
(ii) $x^{-2}+2x^{-1}+4$ না (চলের ঘাত ঋণাত্মক)
(iii) $y^3 – \frac{3}{4}y + \sqrt{7}$ হ্যাঁ 3
(iv) $\frac{1}{x}-x+2$ না (চলের ঘাত ঋণাত্মক)
(v) $x^{51}-1$ হ্যাঁ 51
(vi) $\sqrt[3]{t}+\frac{t}{27}$ না (চলের ঘাত ভগ্নাংশ)
(vii) 15 হ্যাঁ 0
(viii) 0 হ্যাঁ অসংজ্ঞাত
(ix) $z+\frac{3}{z}+2$ না (চলের ঘাত ঋণাত্মক)
(x) $y^3+4$ হ্যাঁ 3
(xi) $\frac{1}{\sqrt{2}}x^{2}-\sqrt{2}x+2$ হ্যাঁ 2

২. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

সমস্যা বহুপদী সংখ্যামালা মাত্রা প্রকারভেদ
(i) $2+17$ 0 ধ্রুবক বহুপদী
(ii) $x^3+x^2+x+1$ 3 একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা
(iii) $-3+2y^2+5xy$ 2 দ্বিচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা
(iv) $5-x-x^3$ 3 একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা
(v) $\sqrt{2}+t-t^2$ 2 একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা
(vi) $\sqrt{5}x$ 1 একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা

৩. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি।

সমস্যা বহুপদী সংখ্যামালা নির্দেশিত চল/ঘাত সহগ (Coefficient)
(i) $5x^3-13x^2+2$ $x^3$ 5
(ii) $x^2-x+2$ $x$ -1
(iii) $8x-19$ $x^2$ 0
(iv) $\sqrt{11}-3\sqrt{11}x+x^2$ $x^0$ $\sqrt{11}$

৪. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

সমস্যা বহুপদী সংখ্যামালা মাত্রা (Degree)
(i) $x^4+2x^3+x^2+x$ 4
(ii) $7x-5$ 1
(iii) 16 0
(iv) $2-y-y^3$ 3
(v) $7t$ 1
(vi) $5-x^2+x^{19}$ 19

৫. আমি দুটি আলাদা একচলবিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17।

উদাহরণ 1: $x^{17} + 5$

উদাহরণ 2: $3x^{17} – 2x^2$


৬. আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4।

উদাহরণ 1: $7x^4$

উদাহরণ 2: $-\frac{1}{2}y^4$


৭. আমি দুটি আলাদা একচলবিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3।

উদাহরণ 1: $x^3 + 2x^2 + 5$

উদাহরণ 2: $2y^3 – 4y + 11$


৮. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদীসংখ্যামালা নয় তা লিখি।

সমস্যা বীজগাণিতিক সংখ্যামালা বহুপদী সংখ্যামালা? প্রকারভেদ
(i) $x^2+3x+2$ হ্যাঁ একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(ii) $x^2+y^2+a^2$ হ্যাঁ দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(iii) $y^2-4ax$ হ্যাঁ দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(iv) $x+y+2$ হ্যাঁ দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(v) $x^8+y^4+x^5y^9$ হ্যাঁ দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(vi) $x+\frac{5}{x}$ না বহুপদী সংখ্যামালা নয়

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার