নবম শ্রেণি ভূগোল: পৃথিবীর গতি ও জ্যোতির্বিজ্ঞান শূন্যস্থান পূরণ

পৃথিবীর গতিসমূহ – শূন্যস্থান পূরণ



পৃথিবীর গতিসমূহ – গুরুত্বপূর্ণ ২৫টি শূন্যস্থান পূরণ

🌟 নবম শ্রেণী ভূগোল: পরীক্ষার জন্য ২৫টি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ 🌟

1. পৃথিবী তার অক্ষের ওপর _________ দিক থেকে _________ দিকে আবর্তন করে।

উত্তর: পশ্চিম, পূর্ব

2. পৃথিবীর আবর্তন গতিকে _________ গতি বলা হয়।

উত্তর: আহ্নিক

3. দিন ও রাত সংঘটিত হয় পৃথিবীর _________ গতির ফলে।

উত্তর: আহ্নিক

4. পৃথিবীর পরিক্রমণ গতিকে _________ গতি বলা হয়।

উত্তর: বার্ষিক

5. পৃথিবী সূর্যকে _________ পথে প্রদক্ষিণ করে।

উত্তর: উপবৃত্তাকার

6. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে _________ ডিগ্রি কোণে হেলে থাকে।

উত্তর: $66\frac{1}{2}$

7. পৃথিবীর বার্ষিক পরিক্রমণ কাল প্রায় _________ দিন _________ ঘন্টা।

উত্তর: 365, 6

8. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় _________ অবস্থানে।

উত্তর: অনুসূর

9. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় _________ অবস্থানে।

উত্তর: অপসূর

10. অনুসূর অবস্থানটি হয় প্রতি বছর _________ তারিখে।

উত্তর: ৩ জানুয়ারি

11. অপসূর অবস্থানটি হয় প্রতি বছর _________ তারিখে।

উত্তর: ৪ জুলাই

12. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় _________ তারিখে।

উত্তর: ২১ জুন

13. দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় _________ তারিখে।

উত্তর: ২২ ডিসেম্বর

14. দিন-রাতের দৈর্ঘ্য সর্বত্র সমান হয় __________________ তারিখে।

উত্তর: ২১ মার্চ, ২৩ সেপ্টেম্বর

15. পৃথিবীর আবর্তন গতির কারণে _________ বলের সৃষ্টি হয়।

উত্তর: কোরিওলিস

16. কোরিওলিস বলের প্রভাবে দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ _________ দিকে বেঁকে যায়।

উত্তর: বাম

17. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ প্রায় _________ কিমি/ঘণ্টা।

উত্তর: 1600

18. পৃথিবীর আবর্তন বেগ _________ অঞ্চলে শূন্য।

উত্তর: মেরু

19. _________ গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।

উত্তর: শুক্র

20. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম _________

উত্তর: বৃহস্পতি

21. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম _________

উত্তর: বুধ

22. _________ হলো মহাকাশ সংক্রান্ত বিজ্ঞান।

উত্তর: জ্যোতির্বিজ্ঞান

23. ২১ মার্চ কে _________ নামে পরিচিত।

উত্তর: মহাবিষুব

24. ২৩ সেপ্টেম্বর কে _________ নামে পরিচিত।

উত্তর: জলবিষুব

25. _________ ডিগ্রি উত্তর অক্ষাংশ হল কর্কটক্রান্তি রেখা।

উত্তর: $23\frac{1}{2}$

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার