নবম শ্রেণি: জীবন বিজ্ঞান, অধ্যায় – ২ , জীব সংগঠনের স্তর MCQ

অধ্যায় ২: জীবন সংগঠনের স্তর — ৫০টি গুরুত্বপূর্ণ MCQ (পর্ব-১)

1. ভিটামিন ‘C’-এর রাসায়নিক নাম কী?

  • (A) রেটিনল
  • (B) থায়ামিন
  • (C) অ্যাসকরবিক অ্যাসিড
  • (D) টোকোফেরল
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) অ্যাসকরবিক অ্যাসিড

2. নীচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন?

  • (A) ভিটামিন B
  • (B) ভিটামিন C
  • (C) ভিটামিন P
  • (D) ভিটামিন A
সঠিক উত্তর দেখুন
উত্তর: (D) ভিটামিন A

3. ছোটদের ‘রিকেট’ রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

  • (A) ভিটামিন A
  • (B) ভিটামিন D
  • (C) ভিটামিন E
  • (D) ভিটামিন K
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) ভিটামিন D

4. হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে কোন খনিজ মৌল?

  • (A) ক্যালশিয়াম
  • (B) পটাশিয়াম
  • (C) আয়রন (লৌহ)
  • (D) ম্যাগনেশিয়াম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) আয়রন (লৌহ)

5. রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?

  • (A) ভিটামিন K
  • (B) ভিটামিন A
  • (C) ভিটামিন C
  • (D) ভিটামিন E
সঠিক উত্তর দেখুন
উত্তর: (A) ভিটামিন K

6. পৃথিবীতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় যে জৈব অণুটি, তা হল—

  • (A) লিগনিন
  • (B) সেলুলোজ
  • (C) পেকটিন
  • (D) মোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) সেলুলোজ

7. নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কোনটি?

  • (A) নিউক্লিওসাইড
  • (B) নিউক্লিওটাইড
  • (C) নিউক্লিওলাস
  • (D) নিউক্লিয়াস
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) নিউক্লিওটাইড

8. DNA-এর মধ্যে যে শর্করাটি থাকে, সেটি হল—

  • (A) ট্রায়োজ
  • (B) পেন্টোজ
  • (C) হেক্সোজ
  • (D) হেপ্টোজ
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) পেন্টোজ (ডিঅক্সিরাইবোজ)

9. RNA-তে থাইমিনের পরিবর্তে কোন নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে?

  • (A) অ্যাডেনিন
  • (B) গুয়ানিন
  • (C) সাইটোসিন
  • (D) ইউরাসিল
সঠিক উত্তর দেখুন
উত্তর: (D) ইউরাসিল

10. একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও।

  • (A) ভ্যালিন
  • (B) গ্লুটামিক অ্যাসিড
  • (C) অ্যাসপারটিক অ্যাসিড
  • (D) গ্লাইসিন
সঠিক উত্তর দেখুন
উত্তর: (A) ভ্যালিন

11. অ্যাডেনিন (Adenine) হল একটি ________ বেস।

  • (A) পিউরিন
  • (B) পিরিমিডিন
  • (C) শর্করা
  • (D) ফ্যাটি অ্যাসিড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (A) পিউরিন

12. কোশ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

  • (A) সোয়ান
  • (B) রবার্ট হুক
  • (C) স্লেইডেন
  • (D) লিউয়েনহক
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) রবার্ট হুক

13. কোশের ‘মস্তিষ্ক’ (Brain of the cell) কাকে বলা হয়?

  • (A) সাইটোপ্লাজম
  • (B) প্লাস্টিড
  • (C) নিউক্লিয়াস
  • (D) মাইটোকনড্রিয়া
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) নিউক্লিয়াস

14. কোশের ‘শক্তঘর’ (Powerhouse) কাকে বলা হয়?

  • (A) মাইটোকনড্রিয়া
  • (B) নিউক্লিয়াস
  • (C) গলগি বস্তু
  • (D) সেন্ট্রোজোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (A) মাইটোকনড্রিয়া

15. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার গায়ে উপস্থিত টেনিস র‍্যাকেটের মতো দানাগুলিকে কী বলে?

  • (A) পলিজোম
  • (B) লাইসোজোম
  • (C) রাইবোজোম
  • (D) অক্সিজোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (D) অক্সিজোম

16. ‘আত্মঘাতী থলি’ (Suicidal bag) বলা হয় কোন অঙ্গাণুকে?

  • (A) রাইবোজোমকে
  • (B) লাইসোজোমকে
  • (C) সেন্ট্রোজোমকে
  • (D) গলগি বস্তুকে
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) লাইসোজোমকে

17. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোশ অঙ্গাণু?

  • (A) লাইসোজোম
  • (B) রাইবোজোম
  • (C) গলগি বস্তু
  • (D) সেন্ট্রিওল
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) রাইবোজোম

18. উদ্ভিদকোশে গলগি বডিকে কোন নামে অভিহিত করা হয়?

  • (A) স্ফেরোজোম
  • (B) লাইসোজোম
  • (C) ডিকটিওজোম
  • (D) সেন্ট্রোজোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) ডিকটিওজোম

19. বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হল—

  • (A) সেন্ট্রোজোম
  • (B) ক্রোমোজোম
  • (C) রাইবোজোম
  • (D) লাইসোজোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (A) সেন্ট্রোজোম

20. রাইবোজোমের কারখানা বা ‘Factory of Ribosome’ বলা হয় কাকে?

  • (A) নিউক্লীয় পর্দা
  • (B) নিউক্লিওপ্লাজম
  • (C) নিউক্লিওলাস
  • (D) নিউক্লিয়াস
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) নিউক্লিওলাস

21. কোশপর্দার আধুনিকতম মডেলটি হল—

  • (A) রবার্ট হুক মডেল
  • (B) ফ্লুইড মোজাইক মডেল
  • (C) কঠিন নক্সা মডেল
  • (D) একক পর্দা মডেল
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) ফ্লুইড মোজাইক মডেল

22. উদ্ভিদকোশের কোশপ্রাচীর প্রধানত কী দিয়ে তৈরি?

  • (A) কাইটিন
  • (B) সেলুলোজ
  • (C) জাইলেম
  • (D) লিপিড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) সেলুলোজ

23. একটি সরল প্রোটিনের উদাহরণ হল—

  • (A) নিউক্লিওপ্রোটিন
  • (B) মেটালোপ্রোটিন
  • (C) গ্লোবিউলিন
  • (D) ফসফোপ্রোটিন
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) গ্লোবিউলিন

24. শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি গঠন করে কোন অঙ্গাণু?

  • (A) মাইটোকনড্রিয়া
  • (B) লাইসোজোম
  • (C) গলগি বডি
  • (D) রাইবোজোম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) গলগি বডি

25. কোন খনিজ মৌলটি দাঁত ও হাড় গঠনে সাহায্য করে?

  • (A) সোডিয়াম
  • (B) লৌহ
  • (C) ক্যালশিয়াম
  • (D) আয়োডিন
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) ক্যালশিয়াম

26. উদ্ভিদের কোন কলা জল সংবহনে সাহায্য করে?

  • (A) ফ্লোয়েম
  • (B) জাইলেম
  • (C) প্যারেনকাইমা
  • (D) কোলেনকাইমা
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) জাইলেম

27. উদ্ভিদের খাদ্য পরিবহণে সাহায্যকারী কলা কোনটি?

  • (A) জাইলেম
  • (B) ফ্লোয়েম
  • (C) ভাজক কলা
  • (D) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) ফ্লোয়েম

28. উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী মৃত সরল স্থায়ী কলা কোনটি?

  • (A) প্যারেনকাইমা
  • (B) কোলেনকাইমা
  • (C) অ্যারেনকাইমা
  • (D) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর দেখুন
উত্তর: (D) স্ক্লেরেনকাইমা

29. প্রাণীদেহে তরল যোগকলা কোনটি?

  • (A) অস্থি
  • (B) তরুণাস্থি
  • (C) রক্ত
  • (D) মেদকলা
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) রক্ত

30. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী?

  • (A) নেফ্রন
  • (B) নিউরন
  • (C) অ্যাক্সন
  • (D) ডেনড্রন
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) নিউরন

31. পেশির ক্লান্তির জন্য দায়ী অ্যাসিড কোনটি?

  • (A) পাইরুভিক অ্যাসিড
  • (B) ল্যাকটিক অ্যাসিড
  • (C) সাইট্রিক অ্যাসিড
  • (D) অ্যাসিটিক অ্যাসিড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) ল্যাকটিক অ্যাসিড

32. পেশির সাথে অস্থির সংযোগ রক্ষা করে কে?

  • (A) লিগামেন্ট
  • (B) টেনডন
  • (C) অ্যাক্সন
  • (D) তরুণাস্থি
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) টেনডন

33. অস্থি থেকে অস্থির সংযোগকারী অংশকে কী বলে?

  • (A) টেনডন
  • (B) তরুণাস্থি
  • (C) লিগামেন্ট
  • (D) পেশি
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) লিগামেন্ট

34. প্রাণীদেহে ফ্যাট বা চর্বি সঞ্চয়কারী কলা কোনটি?

  • (A) অ্যারিওলার কলা
  • (B) এডিপোজ কলা বা মেদকলা
  • (C) পেশিকলা
  • (D) স্নায়ুকলা
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) এডিপোজ কলা বা মেদকলা

35. তরুণাস্থির কোশকে কী বলা হয়?

  • (A) অস্টিওসাইট
  • (B) কনড্রোসাইট
  • (C) ফাইব্রোব্লাস্ট
  • (D) নিউরোসাইট
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) কনড্রোসাইট

36. পাকস্থলীর কোন কোশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ক্ষরিত হয়?

  • (A) পেপটিক কোশ
  • (B) অক্সিনটিক কোশ
  • (C) মিউকাস কোশ
  • (D) বিটা কোশ
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) অক্সিনটিক কোশ

37. মানবদেহের ‘মিশ্র গ্রন্থি’ কোনটি?

  • (A) যকৃৎ
  • (B) অগ্ন্যাশয়
  • (C) থাইরয়েড
  • (D) লালাগ্রন্থি
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) অগ্ন্যাশয়

38. মানবদেহের বৃহত্তম গ্রন্থি বা ‘রাসায়নাগার’ কোনটি?

  • (A) হৃৎপিণ্ড
  • (B) বৃক্ক
  • (C) যকৃৎ
  • (D) ফুসফুস
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) যকৃৎ

39. অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সংশ্লেষ কোথায় ঘটে?

  • (A) বৃক্কে
  • (B) যকৃতে
  • (C) পাকস্থলীতে
  • (D) ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) যকৃতে

40. মানবদেহে রক্ত পরিশোধনকারী অঙ্গ বা ‘ফিল্টার’ কোনটি?

  • (A) যকৃৎ
  • (B) ফুসফুস
  • (C) বৃক্ক বা কিডনি
  • (D) হৃৎপিণ্ড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) বৃক্ক বা কিডনি

41. ফুসফুসের আবরণীকে কী বলা হয়?

  • (A) পেরিকার্ডিয়াম
  • (B) প্লুরা
  • (C) ক্যাপসুল
  • (D) মেনিনজেস
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) প্লুরা

42. বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কী?

  • (A) নিউরন
  • (B) নেফ্রন
  • (C) অ্যালভিওলাই
  • (D) গ্লোমেরুলাস
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) নেফ্রন

43. হৃৎপিণ্ডের আবরণীর নাম কী?

  • (A) প্লুরা
  • (B) পেরিকার্ডিয়াম
  • (C) মেনিনজেস
  • (D) পেরিটোনিয়াম
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) পেরিকার্ডিয়াম

44. প্রাণীদেহে কোশ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণু কোনটি?

  • (A) লাইসোজোম
  • (B) সেন্ট্রোজোম
  • (C) রাইবোজোম
  • (D) মাইটোকনড্রিয়া
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) সেন্ট্রোজোম

45. উদ্ভিদকোশের ‘রান্নাঘর’ কাকে বলা হয়?

  • (A) ক্রোমোপ্লাস্টিড
  • (B) ক্লোরোপ্লাস্টিড
  • (C) লিউকোপ্লাস্টিড
  • (D) মাইটোকনড্রিয়া
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) ক্লোরোপ্লাস্টিড

46. নীচের কোনটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু?

  • (A) লাইসোজোম
  • (B) গলগি বডি
  • (C) রাইবোজোম
  • (D) প্লাস্টিড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) রাইবোজোম

47. কুফার কোশ (Kupffer cell) কোথায় দেখা যায়?

  • (A) ফুসফুসে
  • (B) যকৃতে
  • (C) বৃক্কে
  • (D) মস্তিষ্কে
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) যকৃতে

48. অ্যালভিওলাই (Alveoli) কোন অঙ্গের অংশ?

  • (A) বৃক্ক
  • (B) যকৃৎ
  • (C) ফুসফুস
  • (D) হৃৎপিণ্ড
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) ফুসফুস

49. জাইলেম কলার একমাত্র সজীব উপাদান কোনটি?

  • (A) ট্রাকিড
  • (B) ট্রাকিয়া
  • (C) জাইলেম প্যারেনকাইমা
  • (D) জাইলেম তন্তু
সঠিক উত্তর দেখুন
উত্তর: (C) জাইলেম প্যারেনকাইমা

50. জীবদেহের গঠনগত ও কার্যগত একক কী?

  • (A) কলা
  • (B) কোশ
  • (C) অঙ্গ
  • (D) তন্ত্র
সঠিক উত্তর দেখুন
উত্তর: (B) কোশ

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার