অষ্টম শ্রেণী: বিজ্ঞান ও পরিবেশ, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র – 6

মডেল – 6:
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
(1st Summative Evaluation)

শ্রেণি: অষ্টম (Class 8) | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান: 15 | সময়: 30 মিনিট

বিভাগ – ক: ভৌতবিজ্ঞান (8 নম্বর)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

1.1 1 কেজি (1 kg) ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তার মান হলো—

  • (ক) 1 নিউটন
  • (খ) 9.8 নিউটন
  • (গ) 980 ডাইন
  • (ঘ) 9.8 ডাইন
উত্তর

উত্তর: (খ) 9.8 নিউটন

1.2 নিউক্লিয়াসে উপস্থিত নিস্তড়িৎ বা আধানহীন (Neutral) কণাটির নাম কী?

  • (ক) ইলেকট্রন
  • (খ) প্রোটন
  • (গ) নিউট্রন (Neutron)
  • (ঘ) পজিট্রন
উত্তর

উত্তর: (গ) নিউট্রন (Neutron)

2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: [1 x 2 = 2]

2.1 সেলসিয়াস (C) ও ফারেনহাইট (F) স্কেলের মধ্যে সম্পর্কটি সমীকরণের সাহায্যে লেখো।

উত্তর

উত্তর: C / 5 = (F – 32) / 9

2.2 পারদ ব্যারোমিটারের (Barometer) পাঠ হঠাৎ খুব দ্রুত কমে গেলে কীসের পূর্বাভাস পাওয়া যায়?

উত্তর

উত্তর: প্রবল ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো দুটি): [2 x 2 = 4]

3.1 ঘর্মাক্ত শরীরে পাখার হাওয়ায় বসলে আরাম বোধ হয় কেন?

উত্তর

উত্তর: পাখার হাওয়ায় শরীরের ঘাম খুব দ্রুত বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ ঘাম আমাদের শরীর থেকে সংগ্রহ করে। ফলে শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়ায় আমরা ঠান্ডা ও আরাম বোধ করি।

3.2 ক্যাটায়ন (Cation) এবং অ্যানায়ন (Anion) কাকে বলে?

উত্তর

উত্তর: কোনো নিস্তড়িৎ পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে যে ধনাত্মক (+) আধানযুক্ত আয়নে পরিণত হয়, তাকে ক্যাটায়ন বলে। আর পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে যে ঋণাত্মক (-) আধানযুক্ত আয়নে পরিণত হয়, তাকে অ্যানায়ন বলে।

3.3 তরলের প্লবতা (Buoyancy) কোন দুটি বিষয়ের ওপর প্রধানত নির্ভর করে?

উত্তর

উত্তর: তরলের প্লবতা নির্ভর করে: 1. বস্তুর দ্বারা অপসারিত তরলের আয়তনের ওপর এবং 2. ওই তরলের ঘনত্বের ওপর (ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে)।

বিভাগ – খ: জীবনবিজ্ঞান (7 নম্বর)

4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

4.1 কোশের ‘ট্রাফিক পুলিশ’ (Traffic police) কোন অঙ্গাণুকে বলা হয়?

  • (ক) লাইসোজোম
  • (খ) রাইবোজোম
  • (গ) গলগি বডি (Golgi body)
  • (ঘ) সেন্ট্রোজোম
উত্তর

উত্তর: (গ) গলগি বডি (Golgi body)

4.2 উদ্ভিদদেহে মূল থেকে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছে দিতে সাহায্য করে কোন কলা?

  • (ক) জাইলেম কলা (Xylem)
  • (খ) ফ্লোয়েম কলা
  • (গ) ভাজক কলা
  • (ঘ) প্যারেনকাইমা
উত্তর

উত্তর: (ক) জাইলেম কলা (Xylem)

5. শূন্যস্থান পূরণ করো অথবা এক কথায় উত্তর দাও: [1 x 2 = 2]

5.1 প্রাণী কোশ বিভাজনের সময় বেমতন্ত্র (Spindle fibre) গঠন করে কোন অঙ্গাণু?

উত্তর

উত্তর: সেন্ট্রোজোম (Centrosome)।

5.2 স্নায়ুকোষ বা নিউরনের (Neuron) প্রধান কাজ কী?

উত্তর

উত্তর: পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তা মস্তিষ্কে পাঠানো এবং মস্তিষ্কের নির্দেশ সারা শরীরে পৌঁছে দেওয়া।

6. ব্যাখ্যামূলক উত্তর দাও: [3 x 1 = 3]

6.1 রক্ত বা ব্লাড (Blood) কী ধরনের কলা? মানবদেহে রক্তের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

উত্তর
উত্তর: কলার ধরন: রক্ত হলো একপ্রকার তরল যোগ কলা (Fluid Connective Tissue)।
রক্তের কাজ:
1. ফুসফুস থেকে অক্সিজেন (O2) গ্রহণ করে তা রক্তের লোহিত রক্তকণিকা সারা শরীরের প্রতিটি কোশে পৌঁছে দেয় এবং কোশে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড (CO2) ফুসফুসে ফিরিয়ে আনে।
2. রক্ত ক্ষুদ্রান্ত্র থেকে পাচিত সরল খাদ্যরস শোষণ করে শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার