অষ্টম শ্রেণী: বিজ্ঞান ও পরিবেশ, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র – 8

মডেল – 8:
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
(1st Summative Evaluation)

শ্রেণি: অষ্টম (Class 8) | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান: 15 | সময়: 30 মিনিট

বিভাগ – ক: ভৌতবিজ্ঞান (8 নম্বর)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

1.1 SI পদ্ধতিতে ঘনত্বের (Density) একক হলো—

  • (ক) গ্রাম/ঘন সেমি (g/cc)
  • (খ) কিলোগ্রাম/ঘন মিটার (kg/m³)
  • (গ) নিউটন/বর্গ মিটার
  • (ঘ) পাস্কাল
উত্তর

উত্তর: (খ) কিলোগ্রাম/ঘন মিটার (kg/m³)

1.2 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন?

  • (ক) 540 ক্যালোরি
  • (খ) 100 ক্যালোরি
  • (গ) 80 ক্যালোরি
  • (ঘ) 0 ক্যালোরি
উত্তর

উত্তর: (গ) 80 ক্যালোরি

2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: [1 x 2 = 2]

2.1 চাপ (Pressure) এবং বল (Force)-এর মধ্যে গাণিতিক সম্পর্কটি কী?

উত্তর

উত্তর: চাপ = বল ÷ ক্ষেত্রফল (Pressure = Force / Area)।

2.2 নিউক্লিয়াসের ভেতর উপস্থিত আধানবিহীন বা নিস্তড়িৎ কণাটির নাম কী?

উত্তর

উত্তর: নিউট্রন (Neutron)।

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো দুটি): [2 x 2 = 4]

3.1 বস্তুর ভর (Mass) ও ওজন (Weight)-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর

উত্তর: 1. ভর হলো কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ, কিন্তু ওজন হলো পৃথিবীপৃষ্ঠের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান। 2. ভর মাপার যন্ত্র হলো সাধারণ তুলাযন্ত্র, আর ওজন মাপা হয় স্প্রিং তুলার (Spring balance) সাহায্যে।

3.2 গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন?

উত্তর

উত্তর: কুকুরের চামড়ায় ঘর্মগ্রন্থি থাকে না বলে তারা ঘামতে পারে না। গরমকালে জিভ বের করে হাঁপালে জিভের লালা বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ লালা কুকুরের শরীর থেকে গ্রহণ করে। এর ফলে কুকুরের শরীর ঠান্ডা হয় এবং তারা আরাম বোধ করে।

3.3 আইসোটোন (Isotone) কাকে বলে? একটি উদাহরণ দাও।

উত্তর

উত্তর: যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা সমান হয়, তাদের পরস্পরের আইসোটোন বলে। উদাহরণ: কার্বন (6C14) এবং অক্সিজেন (8O16)। উভয়েরই নিউট্রন সংখ্যা 8।

বিভাগ – খ: জীবনবিজ্ঞান (7 নম্বর)

4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]

4.1 উদ্ভিদ কোশে শালোকসংশ্লেষে (Photosynthesis) সাহায্যকারী প্লাসটিড কোনটি?

  • (ক) ক্রোমোপ্লাস্ট
  • (খ) লিউকোপ্লাস্ট
  • (গ) ক্লোরোপ্লাস্ট (Chloroplast)
  • (ঘ) অ্যামাইলোপ্লাস্ট
উত্তর

উত্তর: (গ) ক্লোরোপ্লাস্ট (Chloroplast)

4.2 আমাদের শরীরে শ্বাসবায়ু (অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড) পরিবহনে সাহায্য করে কোন কোশ?

  • (ক) শ্বেত রক্তকণিকা
  • (খ) লোহিত রক্তকণিকা (RBC)
  • (গ) অণুচক্রিকা
  • (ঘ) পেশিকোষ
উত্তর

উত্তর: (খ) লোহিত রক্তকণিকা (RBC)

5. শূন্যস্থান পূরণ করো অথবা এক কথায় উত্তর দাও: [1 x 2 = 2]

5.1 মানবদেহের সবচেয়ে দীর্ঘ বা লম্বা কোশ (Longest cell) কোনটি?

উত্তর

উত্তর: স্নায়ুকোষ বা নিউরন (Neuron)।

5.2 কোন্ কোশ অঙ্গাণুকে কোশের ‘মস্তিষ্ক’ (Brain of the cell) বলা হয়?

উত্তর

উত্তর: নিউক্লিয়াস (Nucleus)।

6. ব্যাখ্যামূলক উত্তর দাও: [3 x 1 = 3]

6.1 লাইসোজোমকে (Lysosome) ‘আত্মঘাতী থলি’ (Suicidal bag) বলা হয় কেন? উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের ভ্যাকুওলের (Vacuole) একটি প্রধান পার্থক্য লেখো।

উত্তর
উত্তর:
আত্মঘাতী থলি বলার কারণ: লাইসোজোমের ভেতর শক্তিশালী পরিপাককারী উৎসেচক থাকে। কোশ পুরনো বা ক্ষতিগ্রস্ত হলে অথবা কোশের মধ্যে জীবাণু প্রবেশ করলে লাইসোজোম ফেটে যায় এবং এর ভেতরের উৎসেচকগুলো বেরিয়ে এসে পুরো কোশটিকেই ধ্বংস করে দেয়। তাই একে কোশের আত্মঘাতী থলি বলা হয়।
ভ্যাকুওলের পার্থক্য: উদ্ভিদ কোশে সাধারণত একটি বা দুটি খুব বড় আকৃতির ভ্যাকুওল বা কোশগহ্বর থাকে, কিন্তু প্রাণী কোশে ভ্যাকুওল সাধারণত থাকে না, থাকলেও সেগুলি আকারে খুব ছোট হয়।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
শেয়ার