অষ্টম শ্রেণী: বিজ্ঞান ও পরিবেশ, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র – 9
মডেল – 9:
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
(1st Summative Evaluation)
শ্রেণি: অষ্টম (Class 8) | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 15 | সময়: 30 মিনিট
বিভাগ – ক: ভৌতবিজ্ঞান (8 নম্বর)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]
1.1 তরলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
- (ক) থার্মোমিটার
- (খ) ব্যারোমিটার
- (গ) ম্যানোমিটার (Manometer)
- (ঘ) ক্যালরিমিটার
উত্তর
উত্তর: (গ) ম্যানোমিটার (Manometer)
1.2 100°C উষ্ণতার জলের চেয়ে 100°C উষ্ণতার স্টিমে (বাষ্পে) প্রতি গ্রামে কত ক্যালোরি তাপ বেশি থাকে?
- (ক) 80 ক্যালোরি
- (খ) 100 ক্যালোরি
- (গ) 540 ক্যালোরি
- (ঘ) 0 ক্যালোরি
উত্তর
উত্তর: (গ) 540 ক্যালোরি
2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: [1 x 2 = 2]
2.1 কোনো বস্তুর ভর স্থির রেখে বস্তুর ওপর প্রযুক্ত বল (Force) বাড়ানো হলে ত্বরণের (Acceleration) কী পরিবর্তন হবে?
উত্তর
উত্তর: বস্তুর ত্বরণ বৃদ্ধি পাবে (বল ও ত্বরণ সমানুপাতিক)।
2.2 পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে একত্রে কী বলা হয়?
উত্তর
উত্তর: ভরসংখ্যা (Mass number)।
3. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো দুটি): [2 x 2 = 4]
3.1 নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো।
উত্তর
উত্তর: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে।
3.2 0°C উষ্ণতার বরফ এবং 0°C উষ্ণতার জলের মধ্যে কোনটি হাতে নিলে বেশি ঠান্ডা মনে হয় এবং কেন?
উত্তর
উত্তর: 0°C উষ্ণতার বরফ হাতে নিলে বেশি ঠান্ডা মনে হয়। কারণ, 0°C উষ্ণতার বরফ গলে 0°C উষ্ণতার জলে পরিণত হওয়ার জন্য প্রতি গ্রামে 80 ক্যালোরি লীন তাপ আমাদের হাত থেকে গ্রহণ করে। ফলে হাত দ্রুত তাপ হারায় এবং বেশি ঠান্ডা বোধ হয়।
3.3 মহাকর্ষ (Gravitation) কাকে বলে?
উত্তর
উত্তর: এই মহাবিশ্বের যে-কোনো দুটি বস্তুকণা তাদের ভরের জন্য একে অপরকে নিজেদের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। বস্তুকণা দুটির এই পারস্পরিক আকর্ষণ বলকেই মহাকর্ষ বলে।
বিভাগ – খ: জীবনবিজ্ঞান (7 নম্বর)
4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 2 = 2]
4.1 উদ্ভিদ কোশে শ্বেতসার বা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে কোন প্লাসটিড?
- (ক) ক্লোরোপ্লাস্ট
- (খ) ক্রোমোপ্লাস্ট
- (গ) লিউকোপ্লাস্ট (Leucoplast)
- (ঘ) লাইসোজোম
উত্তর
উত্তর: (গ) লিউকোপ্লাস্ট (Leucoplast)
4.2 পেশিকোষের বাইরের দিকের পাতলা আবরণীটির নাম কী?
- (ক) কোশপ্রাচীর
- (খ) সারকোলেমা (Sarcolemma)
- (গ) টোনোপ্লাস্ট
- (ঘ) মায়োফাইব্রিল
উত্তর
উত্তর: (খ) সারকোলেমা (Sarcolemma)
5. শূন্যস্থান পূরণ করো অথবা এক কথায় উত্তর দাও: [1 x 2 = 2]
5.1 উদ্ভিদ কোশের সবচেয়ে বাইরের দৃঢ় এবং মৃত আবরণটির নাম কী?
উত্তর
উত্তর: কোশপ্রাচীর (Cell wall)।
5.2 ব্যাকটেরিয়া বা আদি কোশে (Prokaryotic cell) কোন প্রকার রাইবোজোম দেখা যায়?
উত্তর
উত্তর: 70S প্রকৃতির রাইবোজোম।
6. ব্যাখ্যামূলক উত্তর দাও: [3 x 1 = 3]
6.1 প্লাসটিড (Plastid) কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার প্লাসটিডের একটি করে কাজ লেখো।
উত্তর
1. ক্লোরোপ্লাস্ট: এরা সবুজ রঙের হয়। এদের কাজ হলো শালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা।
2. ক্রোমোপ্লাস্ট: এরা সবুজ বাদে অন্যান্য রঙের (যেমন- লাল, কমলা, হলুদ) হয়। এদের কাজ হলো ফুল ও ফলের রঙিন বর্ণ গঠন করে পোকামাকড়কে আকৃষ্ট করা এবং পরাগযোগে সাহায্য করা।
3. লিউকোপ্লাস্ট: এরা বর্ণহীন হয়। এদের কাজ হলো উদ্ভিদের শিকড় বা বীজের মধ্যে উৎপন্ন খাদ্য সঞ্চয় করে রাখা।