অষ্টম শ্রেণী: বাংলা, অধ্যায় – 2 অদ্ভুত আতিথেয়তা -ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, ব্যাকরণ ও ভাষা চর্চা মূলক প্রশ্নত্তোর
অধ্যায় 2: অদ্ভুত আতিথেয়তা
(ব্যাকরণ ও ভাষাচর্চা)
1. সন্ধি বিচ্ছেদ করো:
ক) সূর্যোদয়
উত্তর দেখো
সূর্য + উদয়
খ) প্রাণান্ত
উত্তর দেখো
প্রাণ + অন্ত
গ) গাত্রোত্থান
উত্তর দেখো
গাত্র + উত্থান
ঘ) আহারাদি
উত্তর দেখো
আহার + আদি
ঙ) কথোপকথন
উত্তর দেখো
কথা + উপকথন
2. পদ পরিবর্তন বা পদান্তর করো:
| প্রদত্ত পদ | পরিবর্তিত পদ |
|---|---|
| ক) ক্ষুধা (বিশেষ্য) | ক্ষুধার্ত (বিশেষণ) |
| খ) আশ্রয় (বিশেষ্য) | আশ্রিত (বিশেষণ) |
| গ) আতিথ্য (বিশেষ্য) | আতিথেয় (বিশেষণ) |
| ঘ) শরীর (বিশেষ্য) | শারীরিক (বিশেষণ) |
| ঙ) দিন (বিশেষ্য) | দৈনিক (বিশেষণ) |
3. নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো:
ক) শত্রু
উত্তর দেখো
মিত্র (বা বন্ধু)
খ) সূর্যোদয়
উত্তর দেখো
সূর্যাস্ত
গ) উপস্থিত
উত্তর দেখো
অনুপস্থিত
ঘ) দ্রুত
উত্তর দেখো
মন্থর (বা ধীর)
ঙ) পূর্বপুরুষ
উত্তর দেখো
উত্তরসূরি
4. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো:
ক) অশ্ব
উত্তর দেখো
ঘোড়া, ঘোটক (বা তুরগ)
খ) সূর্য
উত্তর দেখো
রবি, ভাস্কর (বা তপন, দিনকর)
গ) রাত্রি
উত্তর দেখো
রজনী, নিশা (বা যামিনী)
ঘ) মুখ
উত্তর দেখো
বদন, আনন