অষ্টম শ্রেণি: বাংলা, অধ্যায় – 4 বনভোজনের ব্যাপার – নারায়ণ গঙ্গোপাধ্যায়, ব্যাকরণ ও ভাষা চর্চা মূলক প্রশ্নত্তোর
অধ্যায় 4: বনভোজনের ব্যাপার
(ব্যাকরণ ও ভাষাচর্চা)
1. সন্ধি বিচ্ছেদ করো:
ক) ইত্যাদি
উত্তর দেখো
ইতি + আদি
খ) আবিষ্কার
উত্তর দেখো
আবিঃ + কার
গ) নিশ্চয়
উত্তর দেখো
নিঃ + চয়
ঘ) উদ্যোগ
উত্তর দেখো
উত্ + যোগ
ঙ) পরীক্ষা
উত্তর দেখো
পরি + ঈক্ষা
2. পদ পরিবর্তন বা পদান্তর করো:
| প্রদত্ত পদ | পরিবর্তিত পদ |
|---|---|
| ক) বন (বিশেষ্য) | বন্য (বিশেষণ) |
| খ) দিন (বিশেষ্য) | দৈনিক (বিশেষণ) |
| গ) লোক (বিশেষ্য) | লৌকিক (বিশেষণ) |
| ঘ) রাগ (বিশেষ্য) | রাগী (বিশেষণ) |
| ঙ) জল (বিশেষ্য) | জলীয় (বিশেষণ) |
3. নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো:
ক) কাঁচা
উত্তর দেখো
পাকা
খ) শুরু
উত্তর দেখো
শেষ
গ) রাজি
উত্তর দেখো
নারাজ (বা অরাজি)
ঘ) দূর
উত্তর দেখো
নিকট (বা কাছে)
ঙ) আনন্দ
উত্তর দেখো
নিরানন্দ (বা দুঃখ)
4. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো:
ক) গাছ
উত্তর দেখো
বৃক্ষ, তরু (বা উদ্ভিদ)
খ) জল
উত্তর দেখো
নীর, সলিল (বা পানি, বারি)
গ) বানর
উত্তর দেখো
বাঁদর, মর্কট (বা কপি)
ঘ) বন্ধু
উত্তর দেখো
মিত্র, সখা (বা সুহৃদ)